জাতিসংঘে নব নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা নিউইয়র্কে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক ডেস্ক : জাতিসংঘে নব নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা গতকাল শুক্রবার নিউইয়র্কে এসেছেন। প্যারিস থেকে তিনি নিউইয়র্কে আসেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করবেন বলে জানা গেছে। রাবাব ফাতেমাকে নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত ক‘দিন তিনি প্যারিসে অবকাশকালীন ছুটিতে ছিলেন। প্যারিসে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত রাবাব ফাতেমার স্বামী।

Manual6 Ad Code

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আগামী সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে যোগ দেবেন। পরে তিনি পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code