করোনা নিয়ে ড. মোমেনের বিশেষ আহবান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণরোধে সিলেট মহানগরীসহ দেশবাসীকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিশেষ অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

আজ সিলেট মহানগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের জীবাণুনাশক টানেলের উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

Manual3 Ad Code

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জীবাণুনাশক টানেলের উদ্বোধন করে তার যথোপযুক্ত ব্যবহারেরও অ‍নুরোধ করেন তিনি। ড. মোমেন বলেন, ‘সতর্কতার মাধ্যমে করোনা মহামারি প্রতিরোধ করে আমরা করোনামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।’

Manual5 Ad Code

সিলেটের বেসরকারি সংস্থা ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক টানেলগুলো প্রদান করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়  কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি নাজমুল হোসেন, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রেজা চৌধুরী ও ডা. হেলাল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code