২০১৯ সালে পারমাণবিক হামলার প্রস্তুতি নিয়েছিল ভারত-পাকিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন ২০১৯ সালে বালাকোট বিমান হামলার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। মার্কিন হস্তক্ষেপে সেই উত্তেজনা আর বাড়তে পারেনি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এবং এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি আত্মঘাতী বোমা হামলা হওয়ার পর পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা করে ভারত। ওই সময় পাকিস্তান একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলটকে আটক করেছিল।

Manual1 Ad Code

ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কূটনীতিক ও তার আগে সিআইএ প্রধান হিসাবে তার সময়ের স্মৃতিকথা ‘নেভার গিভ অ্যান ইঞ্চি’তে পম্পেও লিখেছেন, আমার মনে হয় কেউ এটা পুরোপুরি জানে না যে, ২০১৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক উত্তেজনা কতটা ছড়িয়েছিল।

Manual5 Ad Code

সাবেক এই মার্কিন কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, তিনি সুষমা স্বরাজের সাথে কথা বলেন এবং সুষমা তাকে জানান যে, বিমান হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code