১২ বছরে পদার্পণ করে বাংলানিউজইউএসডটকম আজ নবযুগে

লেখক: Rumie
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Manual2 Ad Code

মাহফুজ আদনান:দেখতে দেখতে আমরা একযুগে,আসতে আসতে আমরা নবযুগে। হ‍্যা, সুপ্রিয় পাঠক আমরা বাংলানিউজইউএসডটকম এই এপ্রিল মাসে ১২ বছরে পদার্পণ করলাম । এ এক অনন‍্য সময় । নানা ঘাত প্রতিঘাত, সুবিধা অসুবিধা ও অনেক স্মৃতি বিজড়িত আমাদের এই ১২ বছর ।১১ টি বছর পেরিয়ে আমরা এক নতুন সময়ে পদার্পণ করেছি।সময়ের নানা সুবিধা অসুবিধা কাটিয়ে উঠে আমাদের এখন নবযুগে নবযাত্রা।আমাদের পথচলায় আমরা অসংখ‍্য মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি । আমরা চেষ্ঠা করেছি প্রবাসের ও দেশের সাথে এক নতুন সংযোজন সৃষ্টি করতে।তাই দেশের ও দেশের বাইরের সব কটি গুরুত্বপূর্ণ শহরে আমাদের রয়েছে নিজস্ব বার্তা প্রতিনিধি, উপদেষ্টা ও সম্পাদনা পরিবারের সদস‍্য । যাদের জন‍্য বাংলানিউজইউএসডটকম আজ এক মাইলফলক।কমিউনিটির প্রিয় মিডিয়া । যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেন থেকে প্রচারিত ও পজিটিভ ইন্টারন্যাশনাল ইনকের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত পত্রিকাটি সবসময় চেষ্ঠা করেছে ।সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের তর্ কাজ করতে। তাই তো করোনা, বন‍্যা সহ নানা প্রতিকুল সময়ে দেশে ও প্রবাসে আমাদের মিডিয়া কর্মীরা কাজ করেছেন মানুষের তরে।আমরা গতানুগতিক সংবাদের বাইরে থেকে এবং সমসাময়িক সমস‍্যা গুলি তুলে ধরে সত‍্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ‍্যমে পাঠকের আস্থা অর্জন করেছি।২০১৪ সাল থেকে নিয়মিত প্রকাশনার এ অগ্রযাত্রায় আমরা চেষ্ঠা করেছি কমিউনিটির জন‍্য, মানুষের জন‍্য কাজ করার । সময়ে সময়ে আপডেট রেখে তথ‍্যের নতুন সমাহার সংযোজন করেছি।পাঠকের ভালোবাসা ভালোলাগার কথা বিবেচনায় রেখে আমাদের নবীন প্রবীণ সংবাদকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজ নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছি। আমাদের সংবাদ সংগ্রহ ও মিডিয়া যাত্রায় আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন সকলের কাছে আমরা চিরকৃতজ্ঞ । আমাদের পথচলায় আমরা আমাদের সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার আবেদন করছি যেন আমরা মিডিয়ার মাধ্যমে মানুষের তরে কাজ করতে পারি । দেশের প্রবাসের সমস‍্যা সম্ভাবনার কথা বলতে পারি।আল্লাহ হাফেজ।

Manual2 Ad Code

লেখক : মাহফুজ আদনান, সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী, বাংলানিউজইউএসডটকম ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code