মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানালেন ইয়েমেনে হামলার কারণ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অন্তত ১৩ স্থানে ৩৬টি
লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শনিবার রাতে এ হামলা
চালানো হয়। এর আগেও ইয়েমেনের এই গোষ্ঠীটির ওপর বেশ কয়েকবার হামলা চালায়
মার্কিন নেতৃত্বাধীন জোট।

Manual6 Ad Code

কিন্তু ইয়েমেনে তাদের এ হামলা চালানোর কারণ কী? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড
অস্টিন বলেছেন, লোহিত সাগরে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বিভিন্ন জাহাজে যে হামলা
করছে তা প্রতিহত ও তাদের সক্ষমতা কমাতেই এই পদক্ষেপ।

Manual1 Ad Code

কোয়ালিশন বাহিনী হুথিদের অস্ত্র স্টোরেজ সুবিধা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লঞ্চার,
বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারের সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে হামলা করেছে, যা
হুথিদের জন্য স্পষ্ট বার্তা বলেও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

Manual2 Ad Code

মার্কিন জোটের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের হুথি গোষ্ঠী যদি লোহিত সাগরে
বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করে তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে,
হামলার মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

তবে অস্টিন বা যৌথ বাহিনীর বিবৃতিতে কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে, তা
সুনির্দিষ্ট করে বলা হয়নি। হুথিদের আল-মাসিরাহ টিভি জানিয়েছে, সানা ও অন্যান্য
স্থান ছিল হামলার লক্ষ্যস্থল।

যদিও হুথি বিদ্রোহীরা বারবারই লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার কথা বলছে।
তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর না করা পর্যন্ত হামলা
চলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code