অ্যামাজন প্রাইমে ‘ওরা ৭ জন’

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত বছর ৩ মার্চ মুক্তি পেয়েছিলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। নির্মাণ করেছেন খিজির হায়াত খান। এতে মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের একটি গল্প পর্দায় তুলে আনার চেষ্টা করেছেন তিনি।মুক্তির প্রায় এক বছরের মাথায় নতুন খবর দিলেন নির্মাতা। ছবিটি মুক্তি পেয়েছে পৃথিবীর অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম-এ।১৪ফেব্রুয়ারি থেকে ছবিটি সেখানে দেখা যাচ্ছে। তবে, এটি আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন।নির্মাতা জানান, ক্রমশ ছবিটি বিশ্বের বিভিন্ন দেশের দর্শকরাও দেখতে পারবেন। সেই প্রক্রিয়া চলছে।এদিকে বাংলাদেশের দর্শকদের জন্যেও সুখবর দিলেন নির্মাতা-অভিনেতা।খিজির বললেন, ‘যারা সিনেমাহলে আমাদের চলচ্চিত্রটি দেখতে পারেননি,তাদের জন্যও রয়েছে সুখবর।আসছে স্বাধীনতার মাসের (মার্চ) ১ তারিখ থেকে দেশের অন্যতম একটি ওটিটি প্ল্যাটফর্ম-এ দেখতে পারবেন ছবিটি।আমাদের লক্ষ্য একটাই, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরত্বগাঁথাকে পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেয়া। আশাকরি এই যুদ্ধে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, ঠিক যেভাবে সব সময় ছিলেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code