১৫ বছরের সংসার ভাঙল আমির খানের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্কঃ

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও কিরণ রাও। যৌথ বিবৃতি দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছেন তারা। যৌথভাবে দু’জন ছেলে আজাদের দেখাশোনার দায়িত্ব পালন করবেন।

Manual6 Ad Code

যৌথ বিবৃতিতে অমির-কিরণ জানান, এই ১৫ বছর ধরে হাসি-মজায় আমরা বহু স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। বিশ্বাস, সম্মান ও ভালোবাসায় আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। এবার আমরা জীবনের আরো এক নতুন অধ্যায় শুরু করতে চাই। তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়, অভিভাবক এবং পরস্পরের পরিবার হিসেবে।

Manual4 Ad Code

তারা আরো লেখেন, বহুদিন ধরেই আমরা বিচ্ছেদ পরিকল্পনা করছিলাম। এখন আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আগামী জীবনটা আমরা আলাদা ভাবে কাটাবো। তবে ছেলে আজাদের জন্য অভিভাবকের দায়িত্ব পালনে কোনো কমতি রাখব না। যৌথ লালন পালনে তাকে বড় করে তুলব। চলচ্চিত্র, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য প্রজেক্টে আমরা একসঙ্গেই আগের মতোই কাজ করব।

শেষে তাঁদের পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান আমির খান ও কিরণ রাও।

Manual3 Ad Code

২০০২ সালে প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আমির খানের। এরপর ‘লগন’ ছবির সেটে কিরণের সঙ্গে আমিরের প্রথম পরিচয় হয়। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। সারোগেসির মাধ্যমে ২০১১ সালে তাদের একটি ছেলেও হয়। তার নাম আজাদ রাও খান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code