চটেছেন টয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: এভাবে এখনও চটেনি কোনও তারকা, যতটা প্রকাশ্য হয়েছেন টিভি নায়িকা মুমতাহিনা টয়া। অধিকারও রয়েছে বটে, কারণ তিনিও ছিলেন নিজের মতো করে ছাত্র-জনতার পাশে আন্দোলনের দিনগুলোতে। তারচেয়ে বড় বিষয়, অন্তর্বর্তী সরকার তথা সমন্বয়কদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনিই প্রথম প্রকাশ্য সমালোচনার পতাকা তুলেছেন সোশ্যাল হ্যান্ডেলে। ১৬ আগস্ট স্পষ্ট ভাষায় টয়া বলেছেন, ‘বাকস্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনও যাচ্ছে না।’ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে টয়া আরও লিখেছেন, ‘আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করিনাই। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অতো বড় কেউ না, তাই অতো বেশি কভারেজ পাইনাই। টয়ার প্রতিক্রিয়ায় স্পষ্ট, ‘যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।’ তার অর্থ তিনি এই সরকারের সমালোচনাও করে যাবেন নিয়মিত, তাতে তিনি পিছ পা হবেন না। তিনি মনে করেন, বাকস্বাধীনতার জন্যই তো এই আন্দোলন ও বিজয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code