সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে আজ রবিবার (২৯ মার্চ) রাত ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ আহ্বান করেছে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। আজ সকালে দলের মিডিয়া টিমের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই প্রার্থী ঘোষণা অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার ব্যবস্থায় নিজেদের অবস্থান জানান দিতে সিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এনসিপি। বিশেষ করে দলটির শীর্ষ সংগঠকদের উপস্থিতিতে এই প্রার্থী ঘোষণা রাজনৈতিক মহলে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থীদের প্রাধান্য দিয়ে চমক দেখাতে পারে দলটি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code