ভারত যাচ্ছিলেন আ.লীগ নেতা, আটকে দিল ইমিগ্রেশন পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

ভারত যাওয়ার উদ্দেশ্যে যশোরের বেনাপোল চেকপোস্টে পৌঁছেছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। কিন্তু ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার পাসপোর্ট ‘স্টপলিস্টে’ পাওয়া যাওয়ায় তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদকে ফেরত পাঠায় বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

জানা গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভারত যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। পাসপোর্ট স্ক্যানের সময় ইমিগ্রেশন সার্ভারে দেখা যায়, তার নাম ‘স্টপলিস্টে’ রয়েছে। এ কারণে তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

Manual7 Ad Code

আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদীবাদ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মান্নান ভূঁইয়া।

Manual7 Ad Code

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, “স্টপলিস্টে নাম থাকার কারণে তাকে আটকে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে কোনো মামলা আমরা পাইনি। স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি বিদেশে যেতে পারবেন না।”

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আটকে দিল ইমিগ্রেশন পুলিশ
  • ভারত যাচ্ছিলেন আ.লীগ নেতা
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code