তাইওয়ানে মার্কিন স্পিকারের সম্ভাব্য সফর ঘিরে উত্তেজনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার আরও পরের দিকে তিনি তাইপে পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন এই বিষয়ে অবগতরা। নিজস্ব সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য এই সফরের আগে তাইওয়ান উপত্যকা বিচ্ছিন্নকারী রেখা বরাবর উড়ে গেছে চীনের বেশ কয়েকটি যুদ্ধবিমান। পেলোসির তাইওয়ানে যাওয়ার বিরুদ্ধে বারবার সতর্ক করেছে চীন। যুক্তরাষ্ট্র সোমবার বলেছে চীনের ‘সামরিক হুমকিকে’ ভয় পাবে না তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code