আরও কয়েকটি রাজ্যে লকডাউন শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কোভিড-১৯ পুরো যুক্তরাষ্ট্রজুড়ে যেভাবে ছড়িয়ে পড়েছে, তার মধ্যেই আরও কয়েকটি রাজ্যে লকডাউন শিথিল করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual7 Ad Code

রাজ্যগুলোর অর্থনীতি পুনরায় চালু করার বিষয়ে গভর্নরদের দিকনির্দেশনা দিয়েছেন তিনি। যদিও দেশটির স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় লকডাউন শিথিল করা হবে একটি আত্মাঘাতী সিদ্ধান্ত। খবর আলজাজিরার।

 

Manual1 Ad Code

দেশটিতে বেকারত্বের হার ১৬ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় অর্থনীতি সচল রাখতে আরও কয়েকটি রাজ্যে বাণিজ্যিক দফতরগুলো খুলে দেয়ার পরিকল্পনা করছেন।

Manual3 Ad Code

এরই মধ্যে দেশটিতে করোনাভাইরাসে ৫৫ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা।

এর আগে পরীক্ষামূলকভাবে জর্জিয়া, ওকলোহামা, আলাসকা ও সাউথ ক্যারোলিনা রাজ্যের লকডাউন শিথিল করা হয়। রাজ্যগুলোতে লকডাউন ঘোষণার এক মাস পর সেখানকার অর্থনৈতিক খাতগুলো খুলে দেয়া হয়।

নতুন করে কলোরাডো, মিসিসিপি, মেনিসোটা, মনটানা ও টেনেসি রাজ্যের লকডাউন শিথিল করা হচ্ছে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে সবাইকে।

লকডাউনের ফলে যুক্তরাষ্ট্রে দুই কোটি ৬৫ লাখ মানুষ বেকার হয়ে পড়ে। এতে চাপে পড়ে যায় ট্রাম্প প্রশাসন। নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে বেকার মানুষ লকডাউন তুলে নিতে বিক্ষোভ মিছিলও করেছেন।

সব মিলিয়ে অর্থনীতি চাঙ্গা রাখতে এবং কর্মহীন হয়ে পড়া মানুষের প্রচণ্ড চাপেই নতুন করে আরও কয়েকটি রাজ্যে সোমবার থেকে লকডাউন শিথিল করার কথা রয়েছে।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code