বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, শনিবার বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকাসহ সারাদেশের প্রায় সবগুলো জেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির নেতাকর্মীরা। উদযাপনকালে ঢাকা শান্ত থাকলেও মানিকগঞ্জ, নেত্রকোনা, নড়াইল, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে বিএনপির। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করেছে বিএনপি। বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকালে সোয়া ৪টায় শুরু হওয়া র্যালিটি নাইটিঙ্গেল মোড়, বিজয় নগর সড়ক, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বড় আকৃতির জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক রহমানের প্রতিকৃতিসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা এই র্যালিতে অংশ নেয়। র্যালিতে ঘোড়ার গাড়ি, হাতিও ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমরা এই র্যালির মাধ্যমে সমগ্র দেশবাসী ও এই সরকারকে জানিয়ে দেবো যে, বিএনপি এখন সবচেয়ে বড় দল। এই দল প্রতিষ্ঠা করেছিলেন এদেশের মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code