ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপির সৌজন্যে মাক্স বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) ঃ
করোনা ভাইরাস প্রতিরোধে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয় সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর সৌজন্যে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা, হাট-বাজার ও বাসস্ট্যান্ডে থাকা সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা সদরের স্থানীয় নেতাকর্মীদের নেতৃত্বে বাজারে আসা সকল সাধারণ মানুষকে সচেতনতা মূলক পরামর্শ দিয়ে মাক্স পড়িয়ে দেওয়া হয়। পরে মুরাদনগর হাসপাতালে গিয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ নাজমুল আলম ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের হাতে তাদের কার্যালয়ের কর্মকর্তাদের জন্য মাক্স তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, মুরাদনগর উপজেলা সদরের ইউপি সদস্য আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধূরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা শ্রমীকলীগের সহ-সভাপতি কেএম শারফিন শাহ্, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, আবিদ আলী, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক মোঃ হাসান, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আজিজুল হক প্রমূখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code