ইতালিতে ফিরে নতুন জীবন শুরু করতে চায় এক আইএস সদস্য

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সর্বশেষ ঘাঁটিগুলো হাত ছাড়া হওয়ার পর অনেক সদস্য এখন দেশে ফিরতে চায়। এ পর্যন্ত বেশ কয়েকজন নারী দেশে ফেরার আশা প্রকাশ করলেও এবার একজন পুরুষ ইতালি ফিরে নতুন জীবন শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে। রয়টার্স, ইয়ন

Manual5 Ad Code

আইএস সদস্য ২২ বছর বয়সী মওনসেফ আল-খায়ার বলেন, ‘আমি এখন ক্লান্ত, আমার এই জীবনের অবসান হওয়া উচিৎ। আমি ইতালিতে ফিরে নতুন জীবন শুরু করতে চাই। সেখানে বন্ধু ও আত্মীয়-স্বজনরা আমাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করবে।’

Manual6 Ad Code

আল-খায়ার সিরিয়ায় এসে একজন কুর্দি নারীকে বিয়ে করেন এবং বেশ কয়েকবার আইএস এর হাত থেকে পালানোর চেষ্টাও করেছেন। তবে বার বার তাকে পুনরায় যুদ্ধে পাঠানো হয় অন্যথায় কারাগারে বন্দি করে রাখা হয়। অনেক চেষ্টার পর স্ত্রীর সহায়তায় পালাতে সক্ষম হন এবং এসডিএফের হাতে আটক হন। তিনি তার শিশু কন্যাকে নিয়ে বেশ উদ্বিগ্ন এবং তার মারা যাওয়ারও আশঙ্কা ছিলো। এমনকি এখনো সে অসুস্থ বলে আল-খায়ার জানান।

Manual4 Ad Code

মরোক্কান বংশোদ্ভুত আল-খায়ার দুই মাস আগে এসডিএফ এর হাতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর থেকে তিনি এসডিএফের কাছে বন্দি আছেন। প্রথমবারের মতো এক স্বাক্ষাৎকারে গণমাধ্যমকে আইএস এর পরবর্তী পদক্ষেপ নিয়েও অনেক তথ্য দিয়েছেন তিনি।

Manual1 Ad Code

তিনি বলেন, সিরিয়ায় পতনের পর আবারো দেশটির পূর্বাঞ্চল ও ইরাকের কিছু এলাকায় আইএস এর স্লিপার সেল তৈরি করার পরিকল্পনা ছিলো। এগুলোতে ঘাপাটি মেরে থেকে সুযোগ বুঝে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করা হয়েছিলো।

উল্লেখ্য, আল-খায়ার ইতালির মিলান শহরে বড় হয়েছেন। সেখানে তিনি তার উশৃঙ্খল জীবন যাপন করেছেন এবং মাদক মামলায় ১ মাসের জেলও খেটেছেন। আইএসের মতাদর্শ প্রচার করার জন্য ও ইতালিয়ানদের এই সন্ত্রাসী দলে যোগ দিতে উদ্বুদ্ধ করার অভিযোগে তাকে ২০১৭ সালে ৮ বছরের সাজা দেয় মিলান আদালত। তাই দেশে ফিরলে তাকে তার সাজা ভোগ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code