উৎসবের ফানুসে পুড়ে মরলো ৩০ বন্যপ্রাণী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

নতুন বছরে পদার্পণকে সর্বদাই উদযাপন করে থাকে বিশ্ববাসী। প্রতিটি দেশেই নতুন বছরের সূচনালগ্নের আকাশে তাই দেখা যায় সহস্র ফানুস আর আতশবাজি। মানুষের এই বর্ণিল উদযাপন তাদের বাঁধভাঙ্গা আনন্দের বহিঃপ্রকাশ হলেও এবার তা কাল হয়ে দাঁড়িয়েছে প্রায় ৩০টি বন্যপ্রাণীর জন্য।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সারাবিশ্বের মতো নতুন বছরকে স্বাগত জানিয়েছে জার্মানিও। দেশটির আকাশে উড়েছে অসংখ্য ফানুস। সেই ফানুসের আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরের একটি চিড়িয়াখানায়। পুড়ে গেছে একটি বড় বানরের খাঁচা। আর সেই সঙ্গে পুড়ে মারা গেছে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি বন্যপ্রাণী।

Manual1 Ad Code

পুলিশ জানিয়েছে, বর্ষবরণের কিছু আগে ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যেগুলো চাইনিজ ফানুস বলেই ধারণা করা হচ্ছে।

Manual5 Ad Code

 

এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, তাদের সবচেয়ে ভীতিকর আশঙ্কাই সত্য হয়েছে। বানরদের খাঁচায় কোনো প্রাণী বেঁচে নেই। নিরাপত্তার আশঙ্কায় আগে থেকেই কংমিং নামে পরিচিত চাইনিজ ফানুস শহরটিতে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই এসব ফানুস উড়ানো হয়

Manual5 Ad Code

 

ক্রেফেল্ড চিড়িয়াখানা ১৯৭৫ সালে গড়ে উঠে। দু হাজার বর্গমিটারের এই চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। গরিলার সেকশনটি চিড়িয়াখানার মূল অংশের খানিক দূরে। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে বর্ষবরণের রাতে।

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code