আটা-ময়দার বাজার অস্থির হওয়ার সুযোগ নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ভারতের গম রফতানির সিদ্ধান্ত বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই আটা বা ময়দার বাজার অস্থির হওয়ার সুযোগ নেই দেশে।  ভারত থেকে গম রফতানিতে দেওয়া নিষেধাজ্ঞা প্রতিবেশীদের জন্য নয়। এরই মধ্যে গম ক্রয়-বিক্রয় সংক্রান্ত যে চুক্তিগুলো হয়েছে, সেটিও এই নিষেধাজ্ঞার বাইরে।

Manual8 Ad Code

এ বিষয়ে ভারতের বাণিজ্য দফতরের সচিব বি ভি আর সুব্রহ্মণ্যম সাংবাদিকদের বলেছেন, খাদ্যসংকটে থাকা দেশগুলোতে সরকারি পর্যায়ে গম রফতানির সুযোগ থাকবে। আগের দেওয়া প্রতিশ্রুতি পূরণে বেসরকারি সংস্থাগুলোকে জুলাই পর্যন্ত প্রায় ৪৩ লাখ টন গম রফতানির অনুমতিও দেবে ভারত সরকার।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code