যশোরে ওয়ালটন পণ্যমেলা ও মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ওয়ালটন প্লাজা পালবাড়ী মোড় যশোর শাখার উদ্যোগে দিনব্যাপী চুড়ামনকাটি, ছাতিয়ানতলায় গ্রুপ সদস্যদের নিয়ে পণ্যের প্রদর্শনী ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

সকাল থেকে চলে পণ্য প্রদশর্নী, বিকাল ৩টা থেকে গ্রুপ সদস্যদের নিয়ে শুরু হয় মতবিনিময় সভা। উক্ত সভায় বক্তব্য রাখেন যশোর জোনের এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাব্বির হোসেন, যশোর জোনের ক্রেডিট মনিটর মোঃ আমিনুর ইসলাম, ওয়ালটন প্লাজা পালবাড়িমোড় শাখার ম্যানেজার মোহাম্মদ ইমদাদুল হক, ওয়ালটন প্লাজা গাড়ীখানা শাখার ম্যানেজার মোঃ এনায়েত হোসেন, ওয়ালটন প্লাজা নিউমার্কেট শাখার ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, ওয়ালটন প্লাজা আর এন রোড় শাখার ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম এবং গ্রুপ সমিতির প্রধান তানজিলা বেগম। উক্ত সভায় ওয়াটন পন্য সমিতির মাধ্যমে বিক্রয়ের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

Manual6 Ad Code

যশোর জোনের ক্রেডিট মনিটরিং মোঃ আমিনুর ইসলাম তার আলোচনায় বলেন, বাংলার প্রতিটি মা-বোন স্বপ্ন দেখেন তার ঘরে ফ্রিজ, টিভি, হোম এপ্লায়েন্স দিয়ে সাজানো গোছানো থাকবে, অনেকের স্বপ্ন থাকা সত্বেও, অনেকগুলো টাকা একত্রিত করে, তার স্বপ্নের পণ্যটি ক্রয় করতে পারেন না। ঐসব মা-বোনদের স্বপ্ন পূরন করার জন্যই আমরা গ্রুপ/সমিতির মাধ্যমে পণ্য বিক্রয় করছি। একজন গ্রুপ সদস্য শতকরা ১০ টাকা জমা দিয়েই পণ্য ক্রয় করার সুযোগ পাবেন, চার মাস পর্যন্ত নগদ মূল্যে পরিশোধের সুযোগ থাকছে, পাশাপাশি প্রারম্ভিক জমার পর, বাকী টাকা সাপ্তাহিক ভাবে পরিশোধের সুযোগ পাবেন।

Manual6 Ad Code

যশোর জোনের এরিয়া ম্যানেজার মোঃ সাব্বির হোসেন সদস্যদের মাঝে এলইডি টিভির একচেঞ্জ অফার, ডিজিটাল ক্যাম্পেইন অফার সিজন-০৫ এর বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন।

উক্ত সভায় সদস্যদের সমিতি নিয়ে বিভিন্ন মতামত শোনা হয়। সদস্য মোছাঃ সোনিয়া বেগম বলেন, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটি ফ্রিজ কিনব কিন্তু এতগুলো টাকা একত্রিত করতে পারছিলাম না। পরে আমি গ্রুপের সদস্য হয়ে সীমিত টাকা জমা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করি। ফ্রিজ ক্রয় করার পর আমার ছোট মেয়ে অনেক খুশি হয়েছে, মেয়েকে খুশি করতে পেরে আমি অনেক আনন্দিত।
মতবিনিময় সভায় সদস্যদের ব্যাপক সাড়া পাওয়া যায়, ২১ টি পণ্য বিক্রয়ের প্রস্তাবনা আসে। আলোচনা শেষে সদস্যদের মাঝে গ্রুপ/সমিতি ভিত্তিক সুযোগ সুবিধার উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঠিক উওর দাতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code