জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল কোটাব্যবস্থা নিয়ে তৈরি ক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১০ এপ্রিল বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পিএসসির কার্যক্রমের গতিশীলতা ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতকরণ’ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের কাছে স্মারকলিপি প্রদান করেছে। পিএসসির সকল সদস্যের উপস্থিতিতে এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল স্মারকলিপিটি হস্তান্তর করে। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, মোহাম্মদ মিরাজ মিয়া ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।

Manual4 Ad Code

স্মারকলিপিতে বলা হয় ২০২৪ এর ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের প্রাথমিক ভিত্তি ছিলো বিসিএসসহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কোটাব্যবস্থা, নানা রকম অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে বিসিএসসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। বিশেষ করে পিএসসি একটি পরীক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান করা। অভ্যুত্থানপরবর্তী পিএসসি’র গৃহীত পদক্ষেপকে ইতিবাচক মনে করে এনসিপি।

Manual8 Ad Code

চলমান বিসিএসগুলির জট নিরসনে এনসিপি’র চায় ৪৪ তম বিসিএস: জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৪৪ তম বিসিএসের সকল ভাইভা সম্পন্ন করে ৩০ জুনের মধ্যে ৪৪ তম এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে।
৪৫ তম বিসিএস: ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল জুনের ৩০ তারিখের মধ্যে ঘোষণা করতে হবে এবং ২০২৫ সালের মধ্যেই ৪৫ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সম্পন্ন করতে হবে। ৪৬ তম বিসিএস: জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪৬ তম বিসিএসের লিখিত শুরু করতে হবে। এই সময়কালের মধ্যে সম্ভব না হলে জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা শুরু করতে হবে। শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণ ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বিসিএস লিখিত ও ভাইভার মধ্যে ন্যূনতম গ্যাপ থাকা বাঞ্ছনীয়। ৪৭ তম বিসিএস: ৪৬ তম লিখিত পরীক্ষা সম্পন্নের পর একমাসের মধ্যে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে।

Manual8 Ad Code

স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের জন্য প্রিলিমিনারি পরীক্ষার নাম্বারসহ ফলাফল, কাট মার্কস ও সঠিক উত্তর পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশ করা। লিখিত পরীক্ষার ফলাফল নাম্বারসহ ওয়েবসাইটে ভাইভার পূর্বেই প্রকাশ করা। লিখিত ফলাফল ঘোষণার পর ভাইভার আগে ক্যাডার চয়েস রিশাফল করার অপশন দেয়া। ১০০ নম্বরের ভাইভা ৪৫ তম বিসিএস থেকেই কার্যকর করা এবং স্বচ্ছতা রক্ষার স্বার্থে চূড়ান্ত রেজাল্টের সাথে ভাইভার নাম্বারও প্রকাশ করা। ৩৮ তম পর্যন্ত বিসিএসগুলির ন্যায় নন-ক্যাডার ব্যবস্থা পুনর্বহাল। ভাইভাতে উত্তীর্ণদের থেকে ননক্যাডারে সর্বোচ্চ নিয়োগ দেয়া। একবছরের মধ্যে একটি বিসিএস’এর সকল কার্যক্রম সম্পন্ন করা এবং সার্কুলারে প্রিলি, লিখিত, মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করার দাবি জানিয়েছে এনসিপি। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ২০২৪ এর ছাত্র-জনতার জুলাই কোটাব্যবস্থা তৈরি ক্ষোভ
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code