হরিয়ানায় ঘরমুখী শ্রমিকদের ফেলে পেটাল পুলিশ, অশান্তি উত্তর প্রদেশেও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য চালু হয়েছে বিশেষ ট্রেন। বাসে করেও ফেরানো হচ্ছে। কিন্তু এই বন্দোবস্তের বাইরেও বহু শ্রমিক ঘরে ফিরছেন নিজেদের উদ্যোগে। তাঁদের দুর্দশা আরও ভয়াবহ। দিনের পর দিন হেঁটে চলেছেন অনেকে। কেউ সাইকেল চালিয়ে ঘরমুখী। অনেকে আবার নিজেদের মতো করে গাড়ি ভাড়া করে গাদাগাদি হয়ে ফিরছেন। কিন্তু তাতেও স্বস্তি নেই। কোথাও পুলিশের চোখরাঙানি, কোথাও দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে। পরিযায়ী শ্রমিকদের আরও এক দুর্দশার ছবি ধরা পড়ল হরিয়ানা ও উত্তরপ্রদেশে। হরিয়ানায় নির্বিচারে পরিযায়ী শ্রমিকদের বেধড়ক পেটাল পুলিশ। উত্তরপ্রদেশে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন পরিযায়ী শ্রমিকরা।

Manual5 Ad Code

পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন প্রান্ত থেকে উত্তরপ্রদেশে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন এক দল শ্রমিক। তাঁদের কেউ হেঁটে, কেউ বা সাইকেলে ফিরছিলেন। কিন্তু মূল রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই। কারণ সরকারি নির্দেশিকা। সেই নির্দেশিকা কার্যকর করতে রাস্তায় রাস্তায় বসেছে পুলিশি প্রহরা। এই পরিযায়ীদের দলটি তাই ভিন্ন পন্থা নিয়েছিলেন। গ্রাম-গঞ্জের সরু রাস্তা, চাষের জমির আল বা নদী, নালা পেরিয়ে ফেরার চেষ্টা করছিল এই দলটি। কিন্তু বাধা পান হরিয়ানার যমুনানগরে এসে। তুলনায় একটু বড় রাস্তায় উঠতেই তাঁদের আটকায় পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code