ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল-ট্রেড কার্নিভাল ২৩-২৫ ডিসেম্বর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ইন্টারকসমিক ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর হোটেল পূর্বাণীতে হতে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভাল।

Manual5 Ad Code

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক সংগঠনটি।

ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভালের তিন দিনব্যাপী কার্যক্রমের মধ্যে থাকছে আটটি সেশন। প্রতিটি সেশনের স্পিকার হিসেবে থাকবেন, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ভুটান, নেপাল, দুবাই, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আগত সফল ব্যক্তিবর্গ। ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভালের এক্সিবিটর এবং বায়ার হিসেবে ১০টি দেশ (বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালেয়শিয়া, সিঙ্গাপুর) অংশগ্রহণ করবে।

সংগঠনের চিফ কার্ডিনাল কো-অর্ডিনেটর আতিকুর রহমান বলেন, ভ্রমণ পিপাসুদের জন্য ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভাল যেমন পছন্দসই প্যাকেজ বেছে নেওয়ার জায়গা, তেমনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যারা পড়তে যেতে উৎসুক তাদের জন্য এক ছাদের নিচে সব সার্টিফাইড এজেন্সি গুলো খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম। এছাড়াও ব্যবসায়ী উদ্যোক্তা শিক্ষার্থী অভিভাবক চাকরি প্রত্যাশী নানা শ্রেণি-পেশার মানুষের এক মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে এই কার্নিভাল।

Manual5 Ad Code

তিনি বলেন, সাতটি ভিন্ন ভিন্ন কনটেস্টে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরষ্কার ও সম্মাননা সার্টিফিকেট। এছাড়াও শুধুমাত্র ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল, ট্রেড অ্যান্ড কালচারাল কার্নিভালের টিকিট সংগ্রহ করে লটারিতে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরষ্কার। ইভেন্টের প্রতিদিন নতুন নতুন চমক হিসেবে স্টেজ পারফরম্যান্সে মনোমুগ্ধকর নাচ, গান সহ বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন লটারিতে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code