বাউফলে আমন ধানে ফলস স্ট্যান্ড পোকার আক্রমণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্ক, নিউইয়র্ক: পটুয়াখালীর বাউফলের বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান (বিরি-৫২) পাকার মুহুর্তে লস স্ট্যান্ড (লক্ষ্মীন্ড) পোকার আক্রমন দেখা দিয়েছে।  উপজেরার দাশপাড়া, নওমালা, আদাবাড়িয়া, সূর্যমণি, কাছিপাড়া, ধুলিয়া, চন্দ্রদ্বীপসহ বিভিন্ন দেখা দিয়েছে এই পোকার উপদ্রব। আমন কাটার সময় ঘনিয়ে আসার এ সময় পোকার আক্রমণে হতাশ কৃষক।

দাশপাড়া এলাকার কৃষক আলী হোসেন জানান, ১০-১২ দিনের মাথায় শুরু হবে ধান কাটা। এ সময় ধানের ছড়ায় কালো গোলাকৃতির লক্ষ্মীন্ড পোকার আক্রমনে ক্ষতেই বিনষ্ট হবে বিপুল পরিমাণ ধান। ছড়া কাটে এ পাকা। এই পোকার আক্রমণে ফসলহানির আশঙ্কা করছেন দুই একর জমিতে আগাম জাতের  বিরি-৫২ ধানের চাষ করা মদনপুর এলাকার কৃষক আলতাফ মৃধা।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ হাজার ৩৫০ হেক্টরে এ বছর আগাম জাতের (বিরি-৫২) আমন ধানের চাষ করা হয়েছে উপজেলায়।

Manual6 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান,  কালো গোলাকৃতি বাসার ভেতর অনুজীব এই পোকার ইরেজি নাম ক্লামাইজোস্পোর। এরা বিস্তার লাভ করে ধানের শীষে ছড়িয়ে পড়ে ও শীষ কাটে। ধান রক্ষায় কার্বেনডাজিং গ্রুপের স্প্রে করার পরামর্শ দিয়েছেন তিনি। একই জমিতে পরবর্তি চাষবাসে বেবিস্টিন বা বিটমেক্স দিয়ে বীজ শোধনেরও পরামর্শ দেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code