ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকাল থেকে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালু হয়।

​বন্দর সূত্রে জানা গেছে, সকাল থেকেই দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল, পণ্য খালাস ও লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর আগে ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে বাণিজ্য বন্ধ থাকলেও ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত যথারীতি চালু ছিল।

Manual4 Ad Code

​ব্যবসায়ী ও বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, স্থবিরতা কাটিয়ে বন্দরের গতিশীলতা দ্রুতই আগের অবস্থায় ফিরবে।

Manual3 Ad Code

ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, “ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে বন্দরের সার্বিক কার্যক্রমে পুরোপুরি গতিশীলতা ফিরে আসবে।”

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code