মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ রিমান্ডে ৩

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ তিনজনের তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল হকের আদালত এ আদেশ দেন।

Manual2 Ad Code

এর আগে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।

Manual7 Ad Code

যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য।

Manual8 Ad Code

প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন।

Manual2 Ad Code

ওই ঘটনায় শাহবাগ থানাধীন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ রইচ হোসেন মামলা দায়ের করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code