জাতীয় রফতানি ট্রফি পেলো স্নোটেক্স

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: রফতানি বাণিজ্যে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রফতানি ট্রফি (রৌপ্য) ও সনদ অর্জন করেছে স্নোটেক্স গ্রুপের প্রতিষ্ঠান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড। পোশাক খাতের ওভেন ক্যাটাগরিতে ২০১৯-২০ অর্থবছরের জন্য সবচেয়ে বেশি রফতানি আয়ের বিবেচনায় মর্যাদাপূর্ণ এ ট্রফি দেওয়া হয়।

Manual1 Ad Code

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রফতানি ট্রফি (রৌপ্য) গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ ও পরিচালক শরীফুন রেবা।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জাতীয় রফতানি ট্রফি ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি প্রদান করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code