তারেক রহমান বলে টাকার অভাব হবে না: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম- টাকা কোনও সমস্যা না। আর আজ লন্ডনে বসে তার পলাতক ছেলে তারেক রহমান গতকাল স্কাইপিতে বলেছে, টাকার কোনও সমস্যা নেই। তারেক রহমান ১৬ বছর আগে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে- আর রাজনীতি করবে না বলে। সেই তারেক রহমান এখন বলে, টাকার কোনও অভাব হবে না। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাবো। তারেক রহমান বিএনপির নেতাকর্মীকে টাকার দম্ভ দেখাচ্ছে। এত টাকা কোথায় থেকে এলো? কোটি কোটি টাকা পাচার করেছে সে। তারেকের অর্থপাচারের কথা সারা দুনিয়ার মানুষ বোঝে। এই অপশক্তিকে রুখতে হবে।’

Manual6 Ad Code

শনিবার (২২ জুলাই) বিকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভিসানীতি নিয়ে নিষেধাজ্ঞা আসবে বলে বঙ্গবন্ধু কন্যাকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বলেন, আমার দেশ আমি শেখ মুজিবের কন্যা। যত হুমকি আসে শেখ হাসিনা মাথা নত করবেন না, করতে পারেন না।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code