বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। বিশ্বকাপ স্বপ্ন আগেই শেষ। এখন এশিয়ান কাপের বাছাইপর্বে জামাল ভূঁইয়াদের লড়াই করতে হবে। আগামী বছর থেকে বাছাইপর্ব শুরু হবে। তার আগে চলতি বছর বাকি সময়ে ফাঁকা থাকবে ফিফা উইন্ডো। সেখানে একের পর এক ম্যাচ খেলে নিজেদের এগিয়ে নেওয়ার চেষ্টা লাল-সবুজদের। বর্তমানে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১৮৫ নম্বরে। ভুটান, নেপাল কিংবা কম্বোডিয়া তাদের চেয়েও এগিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) চাইছে ফিফা উইন্ডোগুলো কাজে লাগিয়ে নিজেদের পারফরম্যান্সের উন্নতির পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও এগিয়ে যেতে। যেটা এই বছর খুব জরুরি। বিশেষ করে এশিয়ান কাপের বাছাইপর্বের ড্রয়ের জন্য বাংলাদেশ আপাতত চারটির মধ্যে শেষ পটে আছে। তাই যে করেই হোক অন্তত তৃতীয় পটে থাকতে পারলে ড্রতে তখন অপেক্ষাকৃত কঠিন দল কম পড়বে। তখন লড়াই করে সামনের দিকে এগিয়ে যাওয়া পথ কিছুটা সহজ হতে পারে। তাই হাভিয়ের কাবরেরার অধীনে দল যেন উইন্ডোগুলোতে ভালো ফল করতে পারে সেই চেষ্টায় বাফুফে। আপাতত সেপ্টেম্বর নিয়ে ভাবনা। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদবলেছেন, ‘আমরা সবসময় চাই দেশের ফুটবল এগিয়ে যাক। জাতীয় দল উন্নতি করুক। সেই চেষ্টা করে যাচ্ছি। এবারও চাইছি বছরের উইন্ডোগুলোতে ঠিকঠাক খেলতে। যেন জাতীয় দল নিজেদের পারফরম্যান্স দেখাতে পারে। আর পারফরম্যান্স ভালো হলে তখন এমিনতেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে।’ এশিয়ান কাপের বাছাই পর্ব নিয়ে রয়েছে বাফুফের ভাবনা। কাজী নাবিলের কথায়, ‘আমরা যদি এবছর ইতিবাচক ফল করতে পারি। তাহলে তখন র‌্যাঙ্কিংয়ে ভুটান-কম্বোডিয়া ছাড়াও অন্য দলকে ছাড়িয়ে যেতে পারবো। এশিয়ান কাপের বাছাইপর্বের ড্রতে আমরা কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারবো। আপাতত সেপ্টেম্বরের উইন্ডোতে কাদের বিপক্ষে খেলা যায় সেসব নিয়ে কাজ চলছে। আশা করছি, জাতীয় দল ভালো খেলতে পারবে।’

Manual7 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code