করোনায় মৃত্যু কাফন দাফন বিষয়ক প্রশিক্ষণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

সাপাহার (নওগাঁ):
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি ও বাংলাদেশের প্রায় জেলায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যু হওয়া ব্যক্তির কাফন দাফনের জন্য সাধারন কোন লোকজন এগিয়ে না আসায় সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় সাপাহার উপজেলায় ঈমাম ও পুরোহিত নিয়ে কাফন দাফনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

জানাগেছে, কোভিট-১৯ আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন বেড়ে যাওয়া ও আক্রান্তে মৃত্যু পরবর্তী ব্যক্তিদের কাফন দাফনে কেউ এগিয়ে না আসার কারনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রশাসন ও পুলিশ বিভাগকে, বিষয়টি লক্ষ্য রেখে সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ১৩জন ঈমাম ও ৭ জন পুরোহিতকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু পরবর্তী কাফন দাফনের জন্য সোমবার বেলা সাড়ে ১১ টার সময় হাতে কলমে উপজেলা প্রশাসন চত্বরে প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন প্রমুখ।

Manual7 Ad Code

এবিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান, বলেন ভাইরাসে যদি কোন ব্যক্তির মৃত্যু হয় তার কাফন দাফনের প্রয়োজন আছে সে জন্য আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই সেই প্রস্তুতি গ্রহণ করছি। আমি সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করি এমন দিন যেন আমাদের দেখতে না হয় এবং এই উপজেলা সহ দেশ থেকে যেন দ্রুত করোনা মুক্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code