অপরাধীদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অপরাধী যে দলের হোক, যে কেউ হোক তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হঠাৎ করেই কতকগুলো সমস্যা দেখা দিয়েছে। যেমন: ধর্ষণ, নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি। এগুলো বিরুদ্ধে আপনাদের আরও যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারও মুখ চিনে নয়, অপরাধী যেই হোক তাকে অপরাধী হিসেবেই দেখবেন। আজ দুপুরে ১১৬, ১১৭ এবং ১১৮তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতির পিতার আদর্শ নিয়েই রাজনীতি করি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের যে রিসার্চ সেল আছে- আমরা সবসময় বাংলাদেশকে কীভাবে জাতির পিতার আদর্শে গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে কাজ করি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশটাকে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। গড়ে তুলতে চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ; যে বাংলাদেশে প্রত্যেক মানুষ সম্মানের সাথে বসবাস করবে। আমরা চাই, সারাবিশ্বের কাছে বাংলাদেশ মাথা উঁচু করে সম্মান নিয়ে চলবে। কারণ জাতির পিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা কিন্তু সর্বত্র চেষ্টা করেছি। এবারও আমরা বড় বাজেট দিয়েছি। আমরা চেষ্টা করেছি, কারও কাছে হাত পেতে নয়, নিজেরা চলব। তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ অনেক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে। কিন্তু আরও আমরা উন্নতি করতে চাই। এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে। আধুনিক জ্ঞানসম্পন্ন প্রযুক্তিনির্ভর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code