ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে আলোচনা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

Manual3 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ-ও সহযোগী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর ২০২৬) জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ৩৭ এভিনিউতে নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Manual5 Ad Code

Manual5 Ad Code

অনুষ্ঠানটি আয়োজনে ছিল যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। ঐতিহাসিক এই দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং প্রবাসে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক চেতনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজনে: যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা হোক জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের অনুপ্রেরণা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code