নিউইয়র্কে বন্দুক নিয়ে নতুন আইন চালু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নতুন বন্দুক আইন চালু হয়েছে। টাইমস স্কয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ করা হয়েছে আগ্নেয়াস্ত্র বহন। কের পর এক বন্দুক সহিংসতার পর নিউইয়র্কে এবার চালু হলো এ সংক্রান্ত নতুন আইন। বিশ্বখ্যাত টাইম স্কয়ার এখন থেকে আগ্নেয়াস্ত্রমুক্ত বা গান ফ্রি জোন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বিভিন্ন সংবেদনশীল স্থানে বন্দুক নিয়ে চলাফেরার ক্ষেত্রে নতুন এ আইন ঘোষণা করেছেন।
নিউইয়র্কের সরকারি ভবন, স্কুল, গির্জা, পাতাল রেল, থিয়েটার, বিনোদন পার্কেও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ হয়েছে। নতুন আইন অনুযায়ী, বন্দুক বহনকারীরা শুধু নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন, যেখানে অস্ত্র নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে।

Manual8 Ad Code

এ ছাড়া নতুন আইন অনুযায়ী, আগ্নেয়াস্ত্রের জন্য আবেদনকারীদের ১৬ ঘণ্টার ক্লাসরুম প্রশিক্ষণ, দুই ঘণ্টা লাইভ-ফায়ার অনুশীলন ও তাদের ‘চরিত্র এবং আচরণ’ পর্যালোচনার জন্য সামাজিক মাধ্যমের তিন বছরের রেকর্ড জমা দিতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code