আকাশসীমা বন্ধ করল নাইজার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সিএনএসপির মুখপাত্র আমাদু আবদরমান আকাশসীমা বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন সামরিক হামলার হুমকিকে।

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে পুনর্বহাল করতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াসের দেয়া আলটিমেটাম শেষ হয়েছে। এমন বাস্তবতায় আকাশসীমা বন্ধ করে দিয়েছেন নাইজারের সামরিক অভ্যুত্থানকারী নেতারা।

Manual7 Ad Code

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রোববার রাতে আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়া হয়। ওই দিন নাইজারের রাজধানী নিয়ামির একটি স্টেডিয়ামে জড়ো হন অভ্যুত্থানকারী জেনারেলদের পর্ষদ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অফ দ্য হোমল্যান্ডের (সিএনএসপি) সমর্থক হাজারো মানুষ।

Manual8 Ad Code

সিএনএসপির মুখপাত্র আমাদু আবদরমান আকাশসীমা বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন সামরিক হামলার হুমকিকে। জাতীয় টেলিভিশনে দেয়া ভাষণে আবদরমান বলেন, সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি হিসেবে পশ্চিম আফ্রিকার দুটি দেশে আগাম সেনা মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েনের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আবদরমান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code