

স্পেনে প্রাণঘাতী করোনায় (কোভিড-১৯) এ মৃতের সংখ্যা যেমন কমেছে, নতুন আক্রান্তের সংখ্যাও স্বস্তিজনক হারে কমেছে। পরিস্থিতি বিবেচনা করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা ও দেশটির নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সরকার ৪ ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকালে সরকারের পরিকল্পনা জানাতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সানচেজ সংবাদ সম্মেলনে সে ৪টি ধাপের বর্ণনা দেন। ৪ মে থেকে ধাপগুলোর প্রয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং জুন মাসের শেষে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে বলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন। স্পেনকে ‘নতুন স্বাভাবিক অবস্থা’য় ফিরিয়ে নেয়ার ৪ ধাপের পরিকল্পনা মঙ্গলবার মন্ত্রীপরিষদ বৈঠকে অনুমোদিত হয়।
কখনো দ্রুতগতি বা কখনো মন্থর হলেও করোনা মহামারিতে মৃতের সংখ্যা স্পেনে ক্রমান্ময়ে কমে আসছে।মৃতের হার কমে আসার পর্যায়টাকে ২ ধাপে ভাগ করলে, প্রথম ধাপ ছিলো, ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। এ সময় মৃতের সংখ্যা সর্বোচ্চ ৪৪০জন থেকে সর্বনিম্ন ৩৯৯জন পর্যন্ত উঠানামা করেছে।
আর দ্বিতীয় ধাপ, ২৪ এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত। এ সময় মৃতের সংখ্যা সর্বোচ্চ ৩৭৮ থেকে সর্বনিম্ন ২৮৮ জনে ওঠানামা করছে।