কাউকে ছাড় দেওয়া হবে না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা সভা-সমাবেশ করলে তার পাশেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন শান্তি নয় প্রতিরোধ সভা করবেন। কিসের প্রতিরোধ? আমরা তো একাত্তরে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আপনারা কিসের প্রতিরোধ করবেন? বাংলার মানুষ যখন অন্ন, বস্ত্র, বাসস্থান, ক্ষুধার জ্বালা মেটাতে, কথা বলার ও ভোটের অধিকারের জন্য রাজপথে নামে তখনই আপনারা প্রতিরোধ করবেন। প্রতিরোধ যদি আপনারা করেন, সেই প্রতিরোধের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ হবে। এ বিষয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না।’

শুক্রবার (২৬ মে) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘সময় কিন্তু ঘনিয়ে এসেছে, তাই আওয়ামী লীগ হামলা করলে তাদেরকে পাল্টা দৌড়ানি দেবেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন কোনও সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। যেখানে আমাদের ৪০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে, কোন জেলে ভরবেন? পুরো দেশটাই তো জেলখানা হয়ে গেছে। তাই মামলা ও গুমের ভয় দেখাবেন না।’’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code