ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ 

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিলে ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

সোমবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual2 Ad Code

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

Manual6 Ad Code

বৈঠক সূত্র জানায়, আগামী ৩ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগ এবং ১০ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দলের সভাপতি সম্মতি দিলে নির্ধারিত তারিখে এসব সম্মেলন হবে।

বৈঠকের বিষয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে বলেন, আমরা মূলত ছাত্রলীগের বিষয়ে বসেছিলাম। আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সব সহযোগী সংগঠনের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট তারিখ বলে লাভ নেই। তবে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের সম্মেলন হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code