কানাডা থেকে ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি!

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: কানাডার অভিবাসন ব্যবস্থায় কড়াকড়ির মধ্যে দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় থাকা বিদেশি নাগরিকদের তালিকায় শীর্ষ দশে রয়েছে বাংলাদেশ। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (CBSA) ৩০ জুন ২০২৬ পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘Removal in Progress’ তালিকায় রয়েছেন ৯৬৮ বাংলাদেশি নাগরিক।তবে এই তালিকায় থাকা মানেই তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হচ্ছে—এমন নয়। বরং কানাডা থেকে সরিয়ে নেওয়ার জন্য যাদের ক্ষেত্রে প্রক্রিয়া চলমান, তাদেরই এ তালিকায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হতে পারে।

Manual2 Ad Code

CBSA-এর তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের মোট ৪০ হাজার ৮২৭ জন বর্তমানে ‘Removal in Progress’ তালিকায় রয়েছেন। এদের মধ্যে ৩৬ হাজার ৬২২ জনই আশ্রয়প্রার্থী। তালিকায় সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক ৭ হাজার ৬৬৯ জন। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্র, চীন, নাইজেরিয়া, কলম্বিয়া, পাকিস্তান, ব্রাজিল ও চিলির অবস্থান। দশম স্থানে রয়েছে বাংলাদেশ।এদিকে কানাডা থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর সংখ্যাও বেড়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ২২৭ বাংলাদেশিকে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে বিভিন্ন দেশের মোট ১০ হাজার ৬০৭ জনকে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ ঘিরেও কানাডার অভিবাসন ব্যবস্থায় নতুন করে আশ্রয় আবেদনের বিষয়টি আলোচনায় এসেছে। বিশ্বকাপ-সংশ্লিষ্ট ভ্রমণের অনুমোদন পাওয়া বিভিন্ন দেশের ২৬ হাজার ১১১ জনের মধ্যে ১৭৫ জন পরে আশ্রয়ের আবেদন করেন। তাদের মধ্যে ১০ জন বাংলাদেশি।সব মিলিয়ে কানাডার সর্বশেষ পরিসংখ্যান বলছে, দেশটির অভিবাসন ব্যবস্থায় ফেরত পাঠানোর প্রক্রিয়া এখন বেশ সক্রিয়। সেই প্রক্রিয়ায় বাংলাদেশিদের সংখ্যাও উল্লেখযোগ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code