লকডাউনের মেয়াদ বাড়ালো ১৬ মে পর্যন্ত : বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ৬ মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে। কিন্তু আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যগণ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

 

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

নির্দেশনা অনুযায়ী, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার প্রসঙ্গ টেনে এক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করার কথা জানিয়েছেন সচিব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছে। সেখানে সুপারিশ করা হয়, আজকে সেই বিষয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে-আজকে থেকে পুলিশ, সিটি কর্পোরেশন, ম্যাজিস্ট্রেট ও অ্যাডমিনিস্ট্রেশন তারা দেশের প্রত্যেকটি মার্কেট সুপারভাইস করবে। কোন মার্কেটে লোক হয়তো কন্ট্রোল করা যাবে না কিন্তু মাস্ক ছাড়া যদি বেশি লোকজন ঘোরাফেরা করে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। ক্লিয়ারলি এটা বলে দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘দোকান-মালিক সমিতির সভাপতি ওনারা আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। ওনারা নিজেরাও এটা সুপারভাইস করবেন।’
উল্লেখ্য, কোভিড-১৯ এর দ্বিতীয় দফা সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৮টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে সাতদিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৫ মে (বুধবার) মধ্যরাতে।

 

 

গণপরিবহন চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ:

মহামারি করোনার ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন শেষ হলেও আন্তঃজেলা বাস সার্ভিস চালু না করে কেবল মহানগরীর মধ্যে গণপরিবহন চালুর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আন্তঃজেলায় বাস চলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে মহানগরীতে বাস চলতে পারে বলেও জানান তিনি।
এর আগে রোববার (২ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় করোনার বিস্তার রোধে সারাদেশে চলমান বিধিনিষেধ পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে মোট ১৬টি সুপারিশ করা হয়।
সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো- স্বাস্থ্যবিধি না মানলে ২৪ ঘণ্টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে, কর্মহীন পরিবহন শ্রমিকদের প্রণোদনা নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্ব দেওয়া, মাস্কের ব্যবহার শতভাগ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা, গার্মেন্টসহ সব কলকারখানার কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিশ্চিতকরণ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থান নিশ্চিত করা।

 

ঈদে পোশাক কারখানায় ৩ দিনের বেশি ছুটি নয়:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাক কারখানায় তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে সরকার।  সোমবার  সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকারপ্রধান শেখ হাসিনা। সচিবালয় থেকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা।

Manual5 Ad Code

দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ১৪ এপ্রিল এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেয় সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে তৃতীয় সপ্তাহ চলছে।

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code