কানাডা, ফ্রান্স ও পর্তুগালের সাথে কিছু চুক্তি বাতিল রাশিয়ার

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : গতকাল (শুক্রবার), কানাডা, ফ্রান্স ও পর্তুগালের সাথে কৃত কিছু সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করে, একটি আদেশে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিন। শনিবার রুশ গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে: “১৯৮৯ সালের ২০ নভেম্বর মস্কোতে সোভিয়েত ইউনিয়ন সরকার ও কানাডা সরকারের মধ্যে পারস্পরিক সামরিক সফরের বিষয়ে স্বাক্ষরিত চুক্তি; ১৯৯৪ সালের ৪ ফেব্রুয়ারি মস্কোতে রাশিয়ান ফেডারেশন সরকার ও ফরাসি প্রজাতন্ত্রের সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে স্বাক্ষরিত চুক্তি; ২০০০ সালের ৪ আগস্ট মস্কোতে রাশিয়ান ফেডারেশন সরকার ও পর্তুগিজ প্রজাতন্ত্রের সরকারের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে স্বাক্ষরিত চুক্তি এতদ্বারা বাতিল করা হচ্ছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code