কার কোল পাচ্ছে রাজকুমারী, সিদ্ধান্ত আজ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট ::  জামালপুরের বকশীগঞ্জের শ্মশানে কুড়িয়ে পাওয়া রাজকুমারী কার কোল পাচ্ছে তা নির্ধারণ হবে সোমবার। এদিন রাজকুমারির দায়িত্ব নেয়ার জন্য যারা আবেদন করেছেন তাদের উপস্থিতিতে আদালতে শুনানি হবে।

বকশীগঞ্জ শ্মশান ঘাটে কে বা কারা একটি নবজাতক (মেয়ে) রেখে পালিয়ে যায়। শিশুটির কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসে। এক পর্যায়ে একই এলাকার আছর আলীর স্ত্রী সন্ধ্যা বেগম শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে প্রাথমিক পরিচর্যা করেন। পরে বকশীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর রহিমা বেগমকে খবর দেন। কাউন্সিলর রহিমা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন নবজাতক সুস্থ আছে। সেই থেকে এ নবজাতকের নাম রাখা হয় রাজকুমারী।

Manual5 Ad Code

এদিকে নবজাতকটি পুলিশ হেফাজতে বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও রোববার সকালে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। পুলিশের অনুমতি ছাড়াই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে হাসপাতালের বাইরে রাখা হয়। এক পর্যায়ে রোববার তাকে জামালপুর আদালতে হাজির করা হয়। ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ জামালপুর থেকে নবজাতককে বকশীগঞ্জ হাসপাতালে ফিরিয়ে আনে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code