করোনায় মৃত্যু পুলিশকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

জামালপুর সংবাদদাতা :
করোনায় মারা যাওয়া সেই পুলিশের দাফন সম্পন্ন হয়েছে। ৩০ এপ্রিল সন্ধ্যায় ওই পুলিশ কনস্টেবল আশিক মাহমুদকে রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহের ঝাউগড়ার কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম বার, ওসি রেজাউল করিমের সঙ্গীয় ফোর্সসহ সাংবাদিক শাহীন আলম এবং স্বজনরা দাফন সম্পন্ন করেন। আশিক মাহমুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঢাকায় বিমান বন্দর এলাকায় ট্রাফিক পুলিশের কর্মরত অবস্থায় করেনাভাইরাসে আক্রান্ত হন। রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code