কারাবাখে হামলার অভিযোগ আজারবাইজানের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নাগোরনো-কারাবাখ অঞ্চলে তাদের একটি সেনা ইউনিটে হামলা চালিয়েছে একটি অবৈধ আর্মেনীয় সশস্ত্র গ্রুপ আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে । এতে এক আজেরি সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে বলেও দাবি তাদের। আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রবিবার বিকেলে খোজাবেন্দ এলাকায় চালানো এই হামলা প্রতিহত করা হলে ছয় হামলাকারী নিহত হয়। নাগোরনো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এই সংঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানির পর রুশ মধ্যস্থতায় শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ১০ নভেম্বর সংঘাতের অবসান হয়। চুক্তির আওতায় আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা কারাবাখের
তিনটি জেলা আজারবাইজানের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code