কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তে ৭.১ মাত্রার ভূমিকম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কিরগিজস্তান ও চীনের জিনজিয়াং সীমান্তে ৭ দশমিক ১
মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই ভূমিকম্প
হয়। এতে বেশ কয়েকজন আহত ও একাধিক বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে বলে
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা
রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

চীনের ভূমিকম্প কর্তৃপক্ষের মতে, ভূমিকম্পটি ভোর ২টা ৯ মিনিটে আঘাত হেনেছিল।
এর গভীরতা ছিল ২২ কিলোমিটার। উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে সীমান্তবর্তী
উশি কাউন্টিতে এটি আঘাত হানে। জিনজিয়াংয়ের ভূমিকম্প সংস্থা বলেছে, এর
এপিসেন্টার ছিল উশি থেকে ৫০ কিলোমিটার দূরে। এপিসেন্টারের ২০ কিলোমিটার
ব্যাসার্ধে পাঁচটি গ্রাম রয়েছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, সকাল
আটটা পর্যন্ত ৪০টি আফটার শক রেকর্ড করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code