ইসরাইলে ওমিক্রনে প্রথম মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ ইহুদিবাদী দেশ ইসরাইলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন মারা গেছেন।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানটিভির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে। খবর আনাদোলুর।

ইসরাইলের বিয়ারসেবা শহরে সরকা হাসপাতালে গত সোমবার ৭৫ বছর বয়সি ওই করোনা রোগীর মৃত্যু হয়।

করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন ওই ব্যক্তি। করোনার বুস্টার ডোজ দেওয়ার পরও প্রকোপ না কমায় চিন্তায় আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

Manual6 Ad Code

ইসরাইলের মন্ত্রিসভায় করোনা মোকাবিলায় করণীয় নির্ধারণে মঙ্গলবার বিশেষ অধিবেশনের ডাক দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

Manual6 Ad Code

বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতিষ্ঠানগুলোর অর্ধেক কর্মী বাসা থেকে অনলাইনে কাজ করবেন।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

12Shares
facebook sharing button
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code