খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের আসামি আটক

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক জেবি
ডিবি-সাইবার বিভাগের একটি টিম ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহনকারি ও ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি একজনকে গ্রেফতার করেছে ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫ খ্রি.) দিবাগত রাত আনুমানিক ১২ টায় রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহন করেছিলো মর্মে স্বীকার করেছে। এছাড়া সে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি।

Manual5 Ad Code

ডিবি সূত্রে আরও জানা যায়, ২৫ এপ্রিল ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১:৪৫ মিনিটে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এম আর বাদলকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেফতার করে ডিএমপি ডিবির পৃথক টিম। সে গত ১৮ এপ্রিল ২০২৫ তারিখে উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল বলে জানা যায়। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • খালেদা জিয়া
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code