খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পর্তুগালে দোয়া মাহফিল

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পর্তুগালে বিশেষ দোয়া মাহফিল করেছে পর্তুগাল শাখা বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বায়তুল মোকাররম মসজিদের খতিব কায়েস আহমদ আবদুল্লা হুজুরের কোরআন তেলাওয়াত ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, হাকিম মোহাম্মদ মিনহাজ, দেলোয়ার হোসেন, পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ, পর্তুগাল বিএনপির সদস্য, সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, মহিন উদ্দিন, আবদুল লতিফ কয়েস, সুজন ভুঁইয়া, মোহাম্মদ মিনহাজ, আতিকুর রহমান, পর্তুগাল জাসাস এর আহবায়ক ইমরান আহমদ ইমু,পর্তুগাল বিএনপি নেতা, তানভীর তারেক,সানুর আলী,শামীম আহমদ উপস্থিত নেতাকর্মী বলেন, আমাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।  এ দোয়া মাহফিল আমাদের ভালোবাসা ও দায়িত্বের বহিঃপ্রকাশ। আপনারা জানেন পর্তুগালে দীর্ঘদিন ধরেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক তথা বিএনপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐকবদ্ধভাবে কাজ করে যাবো। বিশেষ করে আগামী ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা এবং বিএনপিতে ভোটদানের জন্য সবাইকে উৎসাহিত করবো।

Manual3 Ad Code

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেষ্টে) ইনফেকশন হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দেশে চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code