জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদের উদ্যোগে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার পদপ্রার্থী হাইরাম মনসেরাতের ফান্ডরেইজিং

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার পদপ্রার্থী, সাবেক সিনেটর ও নিউইয়র্ক সিটির সাবেক কাউন্সিলমেম্বার হাইরাম মনসেরাতের জন্য ফান্ডরেইজিং অনুষ্ঠান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ এ ফান্ডরেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারেক হাসান, আশা ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকাশ রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবুল কাশেম, সাইফুল ইসলাম, মনির আহমেদ, আহসান হাবিব প্রমুখ।

Manual3 Ad Code

হাইরাম মনসেরাত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক ৩৫ থেকে নির্বাচন করবেন। তার নির্বাচনী এলাকা করোনা, রিগো পার্ক, ইস্ট এলমহাস্ট ও ফরেন হিল। অনুষ্ঠানে হাইরাম মনসেরাত অ্যাসেম্বলিমেম্বার প্রার্থী হিসেবে তার নির্বাচনী প্রতিশ্রুতি সবার সামনে তুলে ধরেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code