রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়া চলছে:

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশণাল ডেস্ক: মস্কোর উত্তর-পূর্বে ইভানোভো প্রদেশে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারসহ ১০০টিরও বেশি যানবাহন ব্যবহার করে পারমাণবিক বাহিনীর প্রায় এক হাজার সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, কৃষ্ণ সাগরে ন্যাটো বাহিনীর একটি ড্রোন অকেজো করে দিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার বার্তা সংস্থাটি জানায় রাশিয়ার ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম (ইডব্লিউ) ড্রোনটি অচল করে দেয়। তাদের দাবি ন্যাটোর মানুষবিহীন ড্রোনটি (ইউএভি) কৃষ্ণ সাগরে পরিদর্শণ কার্যক্রম পরিচালনা করছিলো এবং ক্রিমিয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছিলো।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code