জোভান ও তটিনীর নতুন চমক, আসছে ‘কাজল চোখের মেয়ে’

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’তে। জাকারিয়া সৌখিন নির্মিত এই নাটকটি রোমান্টিক গল্পের পাশাপাশি একান্নবর্তী পরিবারের আবেগ ও সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে। বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। শিগগিরই এটি ক্যাপিটাল ড্রামা চ্যানেলে মুক্তি পাবে।

Manual8 Ad Code

নাটকে তটিনী অভিনয় করেছেন কাজল চরিত্রে এবং জোভানকে দেখা যাবে শুভ্রর ভূমিকায়। গল্পের মূল উপজীব্য প্রেম হলেও পরিবারের সম্পর্ক, টানাপোড়েন ও আবেগ নাটকের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। নির্মাতার ভাষায়, এটি এমন একটি গল্প যেখানে প্রেম ও পরিবার সমান্তরালভাবে এগিয়ে যায়।

Manual5 Ad Code

নাটকের গল্প নিয়ে জাকারিয়া সৌখিন বলেন, “অনেক চোখই সুন্দর। কিন্তু কিছু চোখ গল্প বলে। কাজল মেখে মায়া বাড়িয়ে কাছে টানে। আপাতত এটুকুই বলতে চাইছি।”

জোভান ও তটিনীকে একসঙ্গে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। সৌখিন বলেন, “গল্পটি ওদের দুজনকেই সবচেয়ে বেশি মানিয়েছে বলেই নিয়েছি। তটিনীর চোখ সুন্দর, কাজল দিলে সেটি আরও বেশি ফুটে ওঠে। গল্পের জন্য সেটিই প্রয়োজন ছিল। আর এমন একটি মেয়ের প্রেমে পড়ার জন্য জোভানের মতো কাউকেই দরকার ছিল।”

নাটকটি নিয়ে আশাবাদী তটিনী। তিনি বলেন, “সৌখিন ভাইয়ের রোমান্টিক নাটকগুলো সবসময়ই সুন্দর হয়। এটিও তার ব্যতিক্রম নয়। আমরা খুব যত্ন নিয়ে কাজ করেছি। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।”

Manual3 Ad Code

জোভানও নির্মাতার কাজের প্রশংসা করে বলেন, “সৌখিন ভাই সবসময় খুব গুছিয়ে কাজ করেন। তাই তার নির্মাণ পর্দায় খুব পরিচ্ছন্ন লাগে। তার সঙ্গে আগেও অনেক কাজ করেছি। ‘কাজল চোখের মেয়ে’ আমাদের নতুন সংযোজন।”

Manual6 Ad Code

নাটকটিতে আরও অভিনয় করেছেন স্নেহা, আনন্দ খালেদ ও মিলি বাশারসহ অনেকে। এতে দুটি গান থাকছে। গান লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর করেছেন সাজিদ সরকার। রোমান্টিক গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুশা। আর বিষণ্ন আবহের গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code