রাশিয়ার সব পরিকল্পনা নস্যাৎ করে দেবো: জেলেনস্কি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যেকোনও পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার দিবাগত রাতে ভিডিও ভাষণে বলেন, আমাদের ভূখণ্ডে দখলদাররা যেনও কোনও লজিস্টক সুযোগ না পায় সেজন্য সবকিছু করছি আমরা। ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণকারী রুশ সেনাদের বিরুদ্ধে বড় আকারের পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছে। তাদের বিশ্বাস, এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলীয় খেরসন থেকে দখলদার রুশদের তাড়িয়ে ক্রিমিয়া যাওয়ার পথ উন্মুক্ত হবে। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের কামান দল, স্পেশাল ফোর্স ও সমর্থকরা পাল্টা হামলা চালানোর পটভূমি তৈরি করেছে। রুশ বাহিনীর দখলে থাকা কেন্দ্র, গুরুত্বপূর্ণ রেললাইন ও সেতু ধ্বংস করেছে ইতোমধ্যে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code