সংকট মোকাবিলায় সাশ্রয় করছি: নসরুল হামিদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: সংকট যদি আরও বেড়ে যায় সে চিন্তা থেকেই আমরা সাশ্রয় করছি। আগামী বছর কী করে পরিস্থিতি সামাল দেবো—সে পরিকল্পনা এখন থেকে করা হচ্ছে। খারাপকে খারাপভাবে ফেস করতে হবে। চেষ্টা করছি—এরচেয়ে খারাপ পরিস্থিতি যাতে না হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে গ্যাস পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, আমরা এখনও ভালো আছি। আমরা কিছু সাশ্রয় করছি। আমরা বিদ্যুতে সাশ্রয় করছি, গ্যাসে সাশ্রয় করছি। সবারই কষ্ট হচ্ছে। এটা আমরা অস্বীকার করছি না। যুদ্ধ পরিস্থিতিতে সব দেশের অবস্থাই এক। সবাই অনিশ্চয়তায়, ভবিষ্যতে কী হবে। কেউ কী জানতো এই পরিস্থিতি হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code